চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানবাধিকার কমিশনের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৪, ১২:৫১আপডেট : ২৭ জুন ২০২৪, ১২:৫১

রাজধানীর হাজারীবাগের শামসুননেছা আরজু মনি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের বিষয়টি ঘৃণিত এবং মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোকে সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত অভিযোগ) আদেশ দিয়েছে সংস্থাটি।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. ইউশা রহমান জানান, সুয়োমোটো আদেশে বলা হয়েছে, হাজারীবাগের ঘটনায় পরিবার পরিকল্পনা অধিদফতর এবং পরবর্তী সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন ও প্রতিবেদন প্রস্তুত করা হলেও কী কারণে তা আলোর মুখ দেখেনি সেটা কমিশনের কাছে বোধগম্য নয়। কমিশন মনে করে, অভিযোগের বিষয়ে সঠিক তদন্ত করে বিভাগীয় শাস্তির পাশাপাশি যথাযথ আইনে মামলা হওয়া আবশ্যক।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনসহ প্রতিবেদনের আলোকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা অনতিবিলম্বে কমিশনকে জানানোর জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে বলা হয়েছে। প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ২৮ জুলাই।

ডা. আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে চিকিৎসকসহ বহু নারীকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর জাতীয় মানবাধিকার কমিশন এ সিদ্ধান্ত নেয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের
ঢামেকের চিকিৎসকের ওপর হামলার নেপথ্যে কী
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ