‘লালনভক্তের ঘর ভাঙচুর-মারধর মানবাধিকার লঙ্ঘন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৪, ১৮:৩১আপডেট : ৩০ জুন ২০২৪, ১৮:৪৩

মসজিদে মাইকিং করে লালনভক্ত ৯০ বছর বয়সী বৃদ্ধার ঘর ভাঙচুর এবং প্রতিবাদ করায় তাকে মারধরের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দিয়েছে সংস্থাটি।

রবিবার (৩০ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রাহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ার এ ঘটনায় জেলার সদর থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত ও আসামি গ্রেফতারের সর্বশেষ অগ্রগতি আগামী ৩০ জুলাইয়ের মধ্যে কমিশনকে জানাতে কুষ্টিয়ার পুলিশ সুপারকে বলা হয়েছে। পুলিশ সুপারকে দেওয়া আদেশের অনুলিপি কুষ্টিয়ার জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৯ জুন) গণমাধ্যমে প্রকাশিত ‘মসজিদে মাইকিং করে লালনভক্ত বৃদ্ধার ঘর ভাঙচুরের অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এলে কমিশন এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করে।

/জেইউ/আরকে/ 
সম্পর্কিত
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন নিয়ে টিআইবির উদ্বেগ
ব্যারিস্টার সালমা সোবহান: অধিকারের পক্ষে দাঁড়ানো এক সাহসী নাম
তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ