ইডেনের সেই নেত্রীর বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদের মামলা খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ২২:২১আপডেট : ০২ জুলাই ২০২৪, ২৩:১৯

ইডেন কলেজের সাবেক এক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন শাহাদাতের করা মামলার আবেদন খারিজের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ফুয়াদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি নেওয়ার পর আবেদনটি খারিজের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকে ইডেন কলেজের সাবেক এক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ফুয়াদ হোসেন একটি মামলা দায়েরের আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নথি পর্যালোচনা করে খারিজের আদেশ দেন। মামলায় ওই নারীর বিরুদ্ধে বাদীর মানহানির অভিযোগ আনা হয়েছে।

এর আগে, ১ জুলাই ধর্ষণ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফুয়াদ হোসেন শাহাদাতকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

গত ২৭ জুন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন শাহাদাতের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন একই সংগঠনের সাবেক এক নেত্রী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইডেন কলেজের সাবেক ওই ছাত্রলীগ নেত্রী কক্সবাজারে ফুয়াদের সঙ্গে ঘুরতে গিয়ে  ধর্ষণের শিকার হয়েছেন। এরপর একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে ভিকটিম অন্তসত্ত্বা হয়ে পড়লে আসামি তাকে ভ্রুণ নষ্ট করার কথা বলে। রাজি না হলে আসামি কৌশল অবলম্বন করে ভ্রুণ নষ্ট করে। গত ৩ জানুয়ারি আসামি ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় আসামিকে বিয়ে রেজিস্ট্রির জন্য চাপ দিলে ভিকটিমকে মারধর করে জীবননাশের হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়।

আরও পড়ুন:

/এআই/এমএস/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম