কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

সাজ্জাদ হোসেন
০৩ জুলাই ২০২৪, ১৯:৪১ আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৯:৫৮

কোটা আন্দোলন নিয়ে আবারও শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এবং কোটা বাতিল বহাল রাখার দাবিতে দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

বুধবার (৩ জুলাই) বিকাল সোয়া ৫টায় শিক্ষার্থীরা শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে কর্মসূচি শেষ করেন। এ সময় আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আবারও অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা।

কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ, ভিসি চত্বর, রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে এসে জড়ো হন তারা। এ সময় শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। সেখানে অবস্থান নেওয়ার পর বিকালে তারা শাহবাগ মোড় ত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে মিছিল নিয়ে কর্মসূচি শেষ করেন।

কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

এ সময় কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী আন্দোলনে অংশ নেন।

কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

এর আগে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দেওয়ার প্রজ্ঞাপন দেন। সম্প্রতি হাইকোর্ট তা অবৈধ বলে ঘোষণা করেন। সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
সর্বশেষ খবর
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান