পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরকে সমৃদ্ধ করতে নির্ভরযোগ্য তথ্য খুঁজছি: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ১৮:২৮আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৮:২৮

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আমরা পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য বিভিন্ন স্মারক সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। এগুলো সমৃদ্ধ করার জন্য আমরা সক্রিয় প্রচেষ্টায় আছি। যে কেউ আমাদের এই সংগ্রহশালায় নির্ভরযোগ্য এবং স্বাধীনতা যুদ্ধের তথ্য দিতে চাইলে, বিশেষ করে পুলিশ সম্পর্কিত কোনও তথ্য হলে আমরা বেশি প্রাধান্য দিয়ে গ্রহণ করবো।

বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়াময়ে আয়োজিত ‘সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি’ উদ্বোধন এবং ‘মুক্তিযুদ্ধে পুলিশ: বাংলাদেশ পুলিশ একাডেমি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার অপচেষ্টা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তৎপরতায় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এরই একটি অন্যতম প্রচেষ্টা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন করতে পাকহানাদার বাহিনীর বিপক্ষে যারা বিরল অবদান রেখেছেন, আগামীতে তাদের আরও সন্মানিত করার পরিকল্পনা রয়েছে পুলিশ বাহিনীর। যাদের অবদানে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাদের আমরা সম্মানিত করে রাখতে চাই।

আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে স্থাপন করা হয়েছে সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি। এই আর্ট গ্যালারির জন্য চিত্রকল্প খুঁজতে দেশব্যাপী আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করি এবং অনেকে এতে অংশ নিয়ে আর্ট জমা দেয়। সেখান থেকে আমরা উল্লেখযোগ্য ৬১টি চিত্রকর্ম জাদুঘরের আর্ট গ্যালারিতে স্থাপন করেছি। পর্যায়ক্রমে এটি আমরা আরও সমৃদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, সাবেক আইজিপি আব্দুল খালেক মুক্তিযুদ্ধের সময় পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। সেখান থেকে দেশমাতৃকার স্বাধীনতার জন্য সমস্ত আরাম-আয়েশ তুচ্ছ করে, পরিবার বিপদগ্রস্ত হতে পারে এমন জেনেও ভারতে গিয়ে সক্রিয়ভাবে স্বাধীনতা যুদ্ধের সংগঠকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। তার পরিবার অনেক কষ্ট করে জাতির জন্য ত্যাগ শিকার করেছেন। জীবন, পরিবার ও চাকরির মায়া ত্যাগ করে যেসমস্ত পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধ অংশ নেন, সেসব বীর পুলিশ সদস্যদের সম্মানিত করা বর্তমান পুলিশের দায়িত্ব। এই দায়িত্ব থেকে পুলিশ জাদুঘরে আব্দুল খালেক আর্ট গ্যালারি স্থাপন করা হয়েছে। যাতে করে সারাজীবন তার নামটি এখানে শোভা পায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক হাশেম খান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম প্রমুখ।

/এবি/এফএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী