কারাগারে হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৪, ১৬:০৬আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৬:০৬

বেসিক ব্যাংকের ১১০ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণে করেন। আসামি আমিন আহমেদের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে দুদক এই জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদেশ অপেক্ষমাণ রাখেন আদালত। আদেশের জন্য বিকাল তিনটায় সময় নির্ধারণ করা হয়।

এদিন বিকাল সাড়ে তিনটায় আসামি আমিন আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এসব তথ্য নিশ্চিত করেন।

মামলাটিতে গত ৩০ জুন আপিল বিভাগ ৭ দিনের মধ্যে  এই আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, শেখ আবদুল হাই  বাচ্চু ১১০ কোটি টাকা দিয়ে ৩০ দশমিক ২৫ কাঠা জমি কেনেন। কিন্তু দুটি দলিলে দেখা গেছে, ওই জমির মূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা। পরে বাচ্চু জমিটি তার স্ত্রী শিরিন ও ছেলে শেখ রাফা হাই ও শেখ সাবিদ হাই অনিকের কাছে হস্তান্তর করেন। বিএম কম্পিউটারস অ্যান্ড ক্রাউন প্রপার্টিজের মালিক শেখ শাহরিয়ার পান্না ও আমিন আহমেদ ওই জমি হস্তান্তরে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ওই ঘটনায় দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা গত বছরের ২ অক্টোবর ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাটি দায়ের করেন। চলতি বছরের মে মাসে তদন্তকারী কর্মকর্তা আসামি শেখ আবদুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আক্তার এবং আমিন আহমেদসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন— বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, বাচ্চুর ছেলে শেখ রাফা হাই ও শেখ ছাবিদ হাই অনিক এবং হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী