মিরনজল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদে হাইকোর্টের স্থিতাবস্থা আপিলে বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ১৩:০৭আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৩:০৭

রাজধানীর আগা সাদেক লেনের মিরনজল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদের ক্ষেত্রে হাইকোর্টের স্থিতিবস্থার আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার অনীক আর হক। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী উৎপল বিশ্বাস। অপরপক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা।
 
এর আগে রাজধানীর আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদের জন্য নোটিশ দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, মনজ কান্তি ভৌমিক ও উৎপল বিশ্বাস।।

সে রিটের শুনানি নিয়ে গত ১৩ জুন রাজধানীর আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদ না করতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা ও মনোজ কুমার ভৌমিক।

আদালত দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে মিরনজল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করে তারপর সরানোর উদ্যোগ নিতে বলেন।

পরে অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা বলেন, ‘আদালত অত্যন্ত মানবিক দৃষ্টিতে বিষয়টি দেখেছেন। আদালত বলেছেন, আসছে ঈদে যে বর্জ্য আবর্জনার সৃষ্টি হবে, সেটা তো এই হরিজনরা পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন। তাদের এখন উচ্ছেদ করলে, তারা যাবে কোথায়?’

তবে নতুন করে উচ্ছেদের উদ্যোগ নিলে এক আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর হাইকোর্টের স্থিতাবস্থা জারির আদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
জাল সনদে ১৯ বছর চাকরি, হাইকোর্টের কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
সর্বশেষ খবর
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
নিজ দেশ ও জাতির প্রতিনিধিত্ব করা খুবই রোমাঞ্চকর: ফারহান আলী 
নিজ দেশ ও জাতির প্রতিনিধিত্ব করা খুবই রোমাঞ্চকর: ফারহান আলী 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে