জাল সনদে ১৯ বছর চাকরি, হাইকোর্টের কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

জাল সনদে ১৯ বছর চাকরি করা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক কর্মচারী মোহাম্মদ গোলাম মাওলাকে ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা ফেরতের নির্দেশ দিয়েছে কোর্ট প্রশাসন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (সাধারণ ও সংস্থাপন শাখা)।

জানা গেছে, রাজধানীর হাতিরপুলের মোহাম্মদ গোলাম মাওলা ২০০৭ সালে সুপ্রিম কোর্টে চাকরি নেন। দীর্ঘদিন চাকরি করার পর এই অফিস সহকারীর বিরুদ্ধে জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগে ২০২১ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

বিভাগীয় মামলা প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। তবে চাকরি থেকে অপসারণের পাশাপাশি ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত চাকরিকালে নেওয়া বেতন-ভাতা বাবদ ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা ৩০ দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলাকে উদ্দেশ করে বলা হয়, জাল-জালিয়াতির মাধ্যমে সৃজিত শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে তিনি কোর্টের অফিস সহকারী পদে চাকরি নিয়েছেন। ফলে চাকরিকালে দায়ের করা (০৯/২০২১) বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় রুলস অনুযায়ী চলতি বছরের ২১ জানুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। তার চাকরি শুরু থেকেই বাতিল মর্মে গণ্য হয়। সে হিসেবে চাকরিকালে তিনি কোনও বেতন-ভাতা প্রাপ্য হন না।

অফিস আদেশে বলা হয়, ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিকালে গোলাম মাওলা মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা বেতন-ভাতা বাবদ উত্তোলন করেছেন।

আদেশে আরও বলা হয়, গোলাম মাওলার চাকরি শুরু থেকেই বাতিল মর্মে গণ্য করা হয়েছে। যেহেতু তিনি কোনো বেতন-ভাতা প্রাপ্য নন, তাই উত্তোলন করা বেতন-ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৪ জনের নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
জনবল নেবে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি
বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
সর্বশেষ খবর
আলজেরিয়ার কাছে জ্বালানি সহযোগিতা চায় বাংলাদেশ
আলজেরিয়ার কাছে জ্বালানি সহযোগিতা চায় বাংলাদেশ
এবার সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষকরা, দৌড়ে ব্যবসায়ীর বাড়িতে আশ্রয়
এবার সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষকরা, দৌড়ে ব্যবসায়ীর বাড়িতে আশ্রয়
গোলরক্ষকের অদ্ভুত ভুল, বাংলাদেশ ফুটবল লিগে ফিক্সিংয়ের গুঞ্জন
গোলরক্ষকের অদ্ভুত ভুল, বাংলাদেশ ফুটবল লিগে ফিক্সিংয়ের গুঞ্জন
ট্রাম্পকে ‘ঘুষ’ দিচ্ছে সৌদি আরব?
ট্রাম্পকে ‘ঘুষ’ দিচ্ছে সৌদি আরব?
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার