দুর্নীতির মামলায় আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৪, ১৮:৪৭আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৮:৪৭

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটুকে অভিযুক্ত করে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) দুদকের এক বৈঠকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ২০১৭ সালের ২৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে আবুল খায়ের লিটুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ওই মামলার তদন্ত শেষে বৃহস্পতিবার (১১ জুলাই) দুদক তাকে অভিযুক্ত করে চার্জশিটের অনুমোদন দেয়। আগামী সপ্তাহের যেকোনও দিন এ চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানান তিনি।

চার্জশিটে বলা হয়, আবুল খায়ের লিটুর দাখিল করা সম্পদ বিবরণীতে ১১ লাখ ১২ হাজার ৫০২ টাকার তথ্য গোপন এবং ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছিল। মামলাটি তদন্ত করেন দুদকের উপ-পরিচালক কামরুজ্জামান। তদন্তকালে আবুল খায়ের লিটুর ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের তথ্য-উপাত্ত পাওয়া। যে কারণে আবুল খায়ের লিটুর বিরুদ্ধে দুদক আইনে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম