ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপাকে কর্মজীবী মানুষ

সাজ্জাদ হোসেন
১২ জুলাই ২০২৪, ১২:৩৪আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৬:২৩

রাজধানীতে ভোরে শুরু হওয়া বৃষ্টি হয় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। অঝোর বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকার রাস্তা-অলিগলি। এমনকি অনেক বড় সড়কও। দিনমজুর ও কর্মজীবী বহু মানুষকে বের হতে হয়েছে এই বৃষ্টির মধ্যে। আবার অনেকে ব্যক্তিগত কাজের জন্য বের হয়ে পড়েছেন বিপাকে।

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপাকে কর্মজীবী মানুষ

বৃষ্টির পানিতে লালমাটিয়ায়ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এক দম্পতি জানান, প্রতিদিনই কাজের জন্য সকালে ব্যক্তিগত কাজ করা যায় না। তাই আজ বের হয়েছিলেন কিন্তু ভারী বৃষ্টিতে পানি জমার ফলে তারা এখন বন্দি হয়ে আছেন। কখন এ পানি নামবে, তা জানেন না।

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপাকে কর্মজীবী মানুষ

সকালবেলা দৈনন্দিন কাজে বের হয়ে বিপাকে পড়েছেন মোহাম্মদপুরের মিজান। তিনি জানান, অফিসের ব্যস্ততায় প্রতিদিন বাজার করতে পারেন না। আজ ছুটির দিন, তাই বের হয়েছেন বাসার কাঁচাবাজার ও নিত্যসামগ্রীর জন্য। কিন্তু পানি জমার ফলে তিনি আটকে আছেন।

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপাকে কর্মজীবী মানুষ

আজ ভারী বৃষ্টির কারণে অল্প সময়ের ডুবে যায় রাজধানীর বহু এলাকা। এর মধ্যে মগবাজার, মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, নাখালপাড়া, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, রাজাবাজার, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরসহ, পশ্চিম শ্যাওড়াপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান। এতে পথচারীদের দুর্ভোগের যেন অন্ত নেই।

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপাকে কর্মজীবী মানুষ

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সারা দিনই থেমে থেমে রাজধানীতে ঝরতে পারে এই বৃষ্টি। শুক্রবার ভোর ছয়টা থেকে সকাল ৯টায় পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। আর দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৩০৯ মিলিমিটার।

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপাকে কর্মজীবী মানুষ

ছবি: প্রতিবেদক

আরও পড়ুন

যানবাহন বিকল হয়ে সড়কে যানজট, যা বললো ডিএমপি

তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি, পানির নিচে অনেক সড়ক

ঢাকায় মুষলধারে বৃষ্টি, সড়ক-অলিগলি ডুবে ভোগান্তি

/এনএআর/
সম্পর্কিত
কীসের ইঙ্গিত দিচ্ছে বরেন্দ্র অঞ্চল, কী হবে কৃষকের
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
রাজধানীতে ছিনতাইয়ের নতুন কৌশল, প্রাইভেটকারে উঠে জিম্মি ব্যাংক কর্মকর্তা
সর্বশেষ খবর
কীসের ইঙ্গিত দিচ্ছে বরেন্দ্র অঞ্চল, কী হবে কৃষকের
কীসের ইঙ্গিত দিচ্ছে বরেন্দ্র অঞ্চল, কী হবে কৃষকের
বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, দুঃসহ অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি
বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, দুঃসহ অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি
‘দুটি শিরোপা এনে দিয়েও দল পাই না, বাংলাদেশ এভাবেই চলছে’
‘দুটি শিরোপা এনে দিয়েও দল পাই না, বাংলাদেশ এভাবেই চলছে’
বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর ‘দুঃখ প্রকাশ করে’ স্কালোনির আবেগী বার্তা
বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর ‘দুঃখ প্রকাশ করে’ স্কালোনির আবেগী বার্তা
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’