বাংলাদেশে ক্যানসার চিকিৎসার জন্য ব্রাসেলসের বোর্দে ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ২১:১৬আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২১:১৬

ব্রাসেলসের বিখ্যাত বোর্দে ক্যানসার ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে ক্যানসার রোগের সেবার প্রদানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য যৌথ গবেষণা কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন করবে দুই প্রতিষ্ঠান।

সোমবার (১৫ জুলাই) ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বাংলাদেশের পক্ষে সই করেন। অন্যদিকে প্রতিষ্ঠানটির উপপ্রধান ফ্রান্সিস দে ড্রি, চিফ মেডিক্যাল অফিসার জাঁ-মাইকেল হগারডি এবং ফিজিশিয়ান প্রধান ক্লো স্পিলিবোড হাসপাতালের পক্ষ থেকে সই করেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বছর ধরে এই সমঝোতা স্মারক সইয়ের জন্য বাংলাদেশ দূতাবাস ও হাসপাতালটি আলোচনা করছিল।

রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ জানান, এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশের ক্যানসার চিকিৎসা ও গবেষণা কয়েক ধাপ এগিয়ে যাবে।

উপপ্রধান ফ্রান্সিস দে ড্রি জানান, তার দল বাংলাদেশের সঙ্গে সহযোগিতা শুরু করতে উন্মুখ হয়ে আছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোর্দে ক্যানসার ইনস্টিটিউট ৭৫ বছর ধরে শুধু ক্যানসার চিকিৎসা নিয়ে কাজ করছে। চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম পরিচালনা করে, যার মাধ্যমে বড় ধরনের আবিষ্কার করা সম্ভব হয়ে থাকে।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী