সাদিক এগ্রোর মালিকসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ১৫:০৮আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৫:০৮

সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদফতরের ছয় কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ জুলাই) দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন ও তৌহিদুল আলম ছাড়া মামলার অন্য আসামিরা হলেন– সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডা. মো. মনিরুল ইসলাম, বায়ার অফিসার মো. সাইফুল ইসলাম, সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফিরোজ আহমেদ খান, রাজধানীর খামারবাড়ি প্রাণী সম্পদ অধিদফতরের উৎপাদন বিভাগের পরিচালক ডা. এ বি এম খালেদুজ্জামান, পরিচালক এ বি এম সালাহ উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তারা নিজেরা লাভবান ও অন্যকে লাভবান করার হীন উদ্দেশ্যে দেশীয় দুগ্ধ ও গো-শিল্পের জন্য ক্ষতিকর এবং প্রজনন অনুপযোগী আমদানি নিষিদ্ধ গবাদিপশু পালনে অবৈধ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের ভুয়া অনুমোদনপত্র তৈরি করেছেন।

ভুয়া কাগজপত্রের মাধ্যমে আমদানি করা গরু শুল্ক বিভাগ আটক করে। সরকারের অনুকূলে সেগুলো বাজেয়াপ্ত করা হয়। সেসব গরু গত রমজান মাসে প্রাণিসম্পদ অধিদফতরের মাংস ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে জনগণের মাঝে সুলভ মূল্যে বিক্রির সরকারি সিদ্ধান্ত ছিল। কিন্তু তারা সেটা অমান্য করে। সব বিধিবিধান লঙ্ঘন করে এবং নিলাম কমিটির মাধ্যমে নিলাম না করে ব্রাহামা জাতের ১৫টি গরু রেকর্ডপত্রে জবাই দেখানো হয়। বাস্তবে তারা এসব গরু জবাই না করে দণ্ডবিধি ও দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের