‘আয়নাঘরের বন্দিদের’ মুক্তির দাবি সাবেক সেনা কর্মকর্তাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ০২:১১আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০২:১১

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের (ডিজিএফআই) ‘আয়নাঘরের বন্দিদের’ মুক্তির দাবি জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বন্দিদের স্বজনরা।

সোমবার (৫ আগস্ট) রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় ২০ থেকে ২৫ জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা এই দাবি নিয়ে সেখানে অবস্থান নেন।

সাবেক রাষ্ট্রদূত ও সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মারুফ জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘ডিজিএফআইর ‘আয়নাঘরে’ অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। আমাকেও সেখানে বন্দি রাখা হয়েছিল। এ কারণে বাকি বন্দিদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি। তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, ব্রিগেডিয়ার (অব.) মো. হাসান নাসিরসহ আরও অনেকে এই কর্মসূচিতে অংশ নেন।

আজ রাতের মধ্যেই তাদের মুক্তি দিতে হবে বলে দাবি করেন সাবেক সেনা কর্মকর্তারা। তাদের দাবিগুলো সেনা কর্তৃপক্ষ ও সেনাপ্রধানের কাছে পাঠিয়েছেন।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম