‘শিগগিরই’ দেশে ফিরবেন মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ১৪:৩৩আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০০:২৭

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ‘জরুরি কাজে’ দেশের বাইরে আছেন বলে জানিয়েছে সিটি করপোরেশনের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার দাবি, শিগগিরই মেয়র দেশে ফিরে আসবেন।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন দলটির নেতারা। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। 

এর আগে শনিবার (৩ জুলাই) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যান মেয়র তাপস। তিনি একাই সিঙ্গাপুর গেছেন, তার সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন না বলে নিশ্চিত করেছে সিটি করপোরেশন সূত্র।

শনিবার সকাল সাড়ে ৮টার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, মেয়র তাপস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমিক ক্লাসে ভ্রমণ করছেন। বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম