আন্দোলনকারীদের উদ্দেশে আসিফ নজরুলের জরুরি ফেসবুক লাইভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৪, ১৩:১৬আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৩:৪২

ঢাকার বাইরের আদালতগুলো ঘেরাও কর্মসূচি নেই এবং আদালতে কোনও ধ্বংসযজ্ঞ বা নাশকতামূলক কাজ যেন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টার কিছু পরে ব্যক্তিগত ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ সতর্ক বার্তা দেন।

আসিফ নজরু বলেন, ‘জেলার যে আদালত আছে কিছু এলাকাতে ঘেরাও হয়েছে, এ ধরনের ডিস্টার্বিং খবর পেয়েছি। আন্দোলনকারী ছাত্র-জনতাদের কাছে অনুরোধ করবো, আদালতে কোনও ধ্বংসযজ্ঞ বা নাশকতামূলক কাজ করবেন না। সেখানে ঘেরাও করারও প্রয়োজন নাই। ছাত্র-জনতার পক্ষ থেকে প্রত্যাশা ছিল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য কয়েক জন বিচারকের পদত্যাগ। নিম্ন আদালতের ব্যাপারে তাদের কোনও কর্মসূচি নেই। এটা ভুল করে বা না জেনে কেউ বলে দিতে পারে। আমি নিশ্চিত করছি এ ধরনের কোনও কর্মসূচি আপাতত নাই।’

তিনি বলেন, ‘আপনারা কোনও অবস্থাতে নিম্ন আদালতের কোনও ক্ষতি করবেন না। এ পরিস্থিতিতেও তারা কাজ করে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। অতীতে যে ভুল-ভ্রান্তি কিছু হয়েছে, সেটা থেকে তারা বের হয়ে আসবেন। আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে বলছি, সেরকম তারা নিশ্চয়তা দিয়েছেন।’

আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘আপনারা যেকোনও মূল্যে নিম্ন আদালতে যারা বিচারক রয়েছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। ভবনের নিরাপত্তার ব্যবস্থা করবেন। যারা উচ্ছৃঙ্খল জনতা আছে তাদের বুঝিয়ে শান্ত করবেন।’

/ইউআই/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের