এখনও রাজপথে শিক্ষার্থীরা

সাজ্জাদ হোসেন
১০ আগস্ট ২০২৪, ২৩:২৭আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২০:১৭

ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর রাজধানীজুড়ে ছিল থমথমে পরিবেশ। কারফিউ শেষে এখন জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আতঙ্ক-ভয় পিছু ছাড়েনি মানুষের।

এখনও রাজপথে শিক্ষার্থীরা

রাজধানীর সড়কে নিরাপত্তার জন্য কোথাও কোনও পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। পাশাপাশি ট্রাফিক পুলিশও দেখা যায় না। মোড়ে মোড়ে শিক্ষার্থী ও সাধারণ জনতা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন।

এখনও রাজপথে শিক্ষার্থীরা

রিকশা-অটোরিকশা আর ব্যক্তিগত বাহনের আধিক্য থাকলেও সড়কে গণপরিবহন ও লোকসমাগমও কম। কোথাও কোথাও যানজটও তৈরি হয়। সকালে মোহাম্মাদপুর, সাত মসজিদ, মিরপুর রোড, কাঁটাবন শাহবাগ কলাবাগান রাস্তায় গণপরিবহন কম দেখা যায়। তবে যেসব পরিবহন চলাচল করছিল, সেগুলোতে যাত্র কম দেখা যায়। এসব সড়কে ট্রাফিক পুলিশের কোনও সদস্যকে দেখা যায়নি।

এখনও রাজপথে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বেসরকারি চাকরিজীবী একজন পথচারী জানান, অনেক সময় ধরে বাসের জন্য অপেক্ষা করছিলেন শাহবাগে কিন্তু রাস্তায় যানবাহন কম, তাই তিনি এখন শাহবাগ থেকে যেতে পারেননি।

এখনও রাজপথে শিক্ষার্থীরা

শিক্ষার্থী ও চাকরিজীবী ইমন আহমেদ তিন দিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন মোহাম্মাদপুর এলাকায়। দায়িত্ব পালন করতে কেমন লাগছে, জানতে চাইলে বলেন, ‘ভালো লাগছে এ কাজ করতে। এ দেশ আমাদের, আমরাই এ দেশকে রক্ষা করবো।’

এখনও রাজপথে শিক্ষার্থীরা

বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের মধ্যে নারী শিক্ষার্থীদের সংখ্যাও অনেক। প্রখর রোদ ও বৃষ্টির মধ্যে কাজ করা এসব শিক্ষার্থীকে অসুস্থতা থেকে বাঁচাতে নিজ উদ্যোগে খাবার ও ছাতা উপহার দিচ্ছেন অনেক পরিবার।

এখনও রাজপথে শিক্ষার্থীরা

এ ছাড়া সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদেরও চলাচলে বাধা দিয়ে সতর্ক করছেন শিক্ষার্থীরা। মাঝেমধ্যে তাদের শাস্তি হিসেবে দিচ্ছেন ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য।

এখনও রাজপথে শিক্ষার্থীরা

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর থেকে ঢাকার রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তবে এখনও রাজধানীর সড়কগুলোতে অবস্থান ধরে রেখেছেন বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা। তারাই প্রধানত সড়কে গাড়ি চলাচলসহ অন্যান্য শৃঙ্খলা রক্ষার কাজ করছে।

তবে অনেক পথচারী বলছিলেন, ‘এভাবে যদি সব সময় যান চলাচল নিয়ন্ত্রণ করতো, তাহলে খুব ভালো হতো।’

এখনও রাজপথে শিক্ষার্থীরা

এখনও রাজপথে শিক্ষার্থীরা

এখনও রাজপথে শিক্ষার্থীরা

এখনও রাজপথে শিক্ষার্থীরা

এখনও রাজপথে শিক্ষার্থীরা

এখনও রাজপথে শিক্ষার্থীরা

/এনএআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম