৪৮ জেলায় ২৭৮টি জায়গায় হামলা ও হুমকি এসেছে: হিন্দু মহাজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ১৫:৪৮আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০১:৩৬

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ৪৮ জেলায় ২৭৮টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও হুমকি এসেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাজনৈতিক পট পরিবর্তনে হিন্দু সম্প্রদায়ের ওপর ভাঙচুর, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুনে পুড়িয়ে দেওয়া, জমি দখল ও দেশ ত্যাগের হুমকির যে ঘটনা ঘটানো হলো তা ৭১ এর পুনরাবৃত্তি। এটা কোনও মানুষের ওপর নয়, হিন্দু ধর্মের ওপর আঘাত। সোমবার (১২ আগস্ট) পর্যন্ত ৪৮ জেলায় ২৭৮টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও হুমকি এসেছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি। তিনি আমাদের সব কথা গুরুত্ব দিয়ে শুনেছেন। পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে তিনি সেসব বিষয় তুলে ধরবেন।’

পলাশ কান্তি দে বলেন, ‘বিগত সময় সরকারে থাকা রাজনৈতিক দলের কাছে আমরা ২৪ বছর ধরে আমাদের দাবি জানিয়েছি, কিন্তু তারা পূরণ করে নাই। এখন আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। একইসঙ্গে আমদের ছাত্ররা দেশব্যাপী যে আন্দোলন করছে, আমার তার সঙ্গে একমত।’

হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব বলেন, ‘হিন্দু মহাজোটের নাম ব্যবহার করে এক ব্যক্তি যিনি বহিষ্কৃত, তিনি হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানাই। হিন্দু মহাজোট রাজনীতি নিরপেক্ষ হিন্দু অধিকার আদায়ের সংগঠন। কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিকে খুশি করা বা কোনও রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা হিন্দু মহাজোটের কাজ নয়। সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা করা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হিন্দু মহাজোটের মূল আদর্শ।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় বলেন, ‘দেশে সরকার পরিবর্তন হলেই সর্বপ্রথম হিন্দুদের ওপর হামলা হয়। অতীতে তেমন আক্রমণ না থাকলেও ইদানিং বেশি হচ্ছে। আমরা নিরাপত্তা নিয়ে এ দেশে বেঁচে থাকতে চাই। এ দেশে আমরা জন্মগ্রহণ করেছি। এ দেশে আমাদেরও অধিকার রয়েছে।’

সোমবার হিন্দু মহাজোট সরকারের কাছে সাতটি দাবি জানিয়েছে বলে উল্লেখ করেন ড. প্রভাস চন্দ্র রায়। দাবিগুলো হলো– দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সময়ে আক্রমণের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে; সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন করতে হবে; মন্দির ও বসতবাড়ি সরকারি খরচে পুনঃস্থাপন করতে হবে; দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে; ২০০০ সাল থেকে এখন পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে; আসন্ন দুর্গাপূজায় তিন দিনের ছুটি ঘোষণা করতে হবে এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।

ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, প্রধান সমন্বয়কারী ড. সোনালী দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রনজিতকুমার মৃধা, প্রভাস চন্দ্র মন্ডল, তপন হাওলাদার প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ইসি সচিবালয়ে সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের
কবরে থেকে কীভাবে করবেন বিএনপির রাজনীতি?
সরকারের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
সর্বশেষ খবর
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক
পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, ‘সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি’
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, ‘সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি’
রাস্তায় ‘বাইক স্টান্ট’ করতে গিয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু
রাস্তায় ‘বাইক স্টান্ট’ করতে গিয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত