কবি নজরুল কলেজের নিহত চার শিক্ষার্থীর পরিবারের পাশে কনকসাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ০৩:৪৬আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৩:৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কবি নজরুল সরকারি কলেজের চার মেধাবী শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে কলেজ অডিটোরিয়ামে শহীদের স্মরণে আয়োজিত দোয়া ও স্মরণসভায় চার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন কনকসাস।

স্মরণসভায় নিহত চার শিক্ষার্থীর পরিবারের সদস্যরা তাদের স্বজন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন শহীদ ওমর ফারুকের মা, তাওহিদুল ইসলামের বড় ভাই, মোহাম্মদ জিহাদের স্বজন এবং ইকরাম হোসেন কাওসারের বাবা।

সভায় বক্তব্য রাখেন কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকির, শহীদ শিক্ষার্থীদের বিভাগীয় প্রধান শিক্ষকরা, কলেজছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি জাভেদ কামাল রুবেল ও ক্রীড়া সম্পাদক খালিদুর রহমান সানি, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি যায়েদ হোসেন মিশু, সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ ও সাবেক সভাপতি মাঈন উদ্দিন আরিফ। 

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখা, ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

/এএইচএস/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের