ছাত্র আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ০৭:০৯আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহীন কলেজের ছাত্র শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে ‘শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর বিএএফ শাহীন কলেজের শাহীন হলে এ দোয়া ও শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহীন কলেজের ছাত্র শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে “শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার। এছাড়াও অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। একই দিনে কলেজের প্রাক্তন ছাত্র ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে ঢাকা সিএমএইচ-এ ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় শাহাদতবরণ করেন।

শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে শহীদ আহনাফ ও সাজিদকে অকুতোভয় বীর হিসেবে উল্লেখ করে কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান বলেন, ভবিষ্যতে তাদের এই আত্মত্যাগ সকল শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা জোগাবে। অনুষ্ঠানে শহীদ আহনাফের মা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আহনাফ সবসময় চাইতো আবু সাইদ ও মুগ্ধের মতো দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে। শহীদ আহনাফের মা আরও বলেন, আজ এখানে ওর বন্ধুরা আছে কিন্তু আহনাফ নেই। আমার ছেলের জন্য আমার যেমন গর্ব হচ্ছে তেমনি কষ্টে বুক ফেটে যাচ্ছে।

প্রধান অতিথি শহীদ আহনাফের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনসহ আহনাফের মৃত্যু দিবসকে “আহনাফ দিবস” হিসেবে কলেজে উদযাপনের ঘোষণা দেন। এছাড়াও আহনাফের ছোট ভাইয়ের বিএএফ শাহীন কলেজে বিনা বেতনে পড়াশুনার সকল দায়িত্ব গ্রহণের নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে শহীদ আহনাফ ও শহীদ সাজিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শেষে শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এছাড়াও গত ১৬ আগস্ট বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম