গাজী টায়ার কারখানায় আগুন: দোষীদের শাস্তির দাবি জাতীয় শ্রমিক ফেডারেশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ১৬:২৪আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৬:২৪

গাজী টায়ার কারখানায় দুর্বৃত্তদের লুটপাট ও আগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। কারখানা উৎপাদন ব্যবস্থায় না ফেরা পর্যন্ত শ্রমিকদের বিকল্প আয়ের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি কামরূল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, প্রতিষ্ঠানটির মালিকের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে গণ-লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো কোনোভাবে মেনে নেওয়া যায় না।

এতে বলা হয়, অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর গত ৫ আগস্ট প্রথম এই কারখানাসহ গাজী গ্রুপের আরেকটি কারখানা ‘গাজী পাইপে’ আগুন লাগানো হয়। ওই ঘটনার পর মালিকপক্ষ তাদের কারখানার নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা চায়। কিন্তু প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী কোনও ব্যবস্থা নেয়নি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই ধ্বংসযজ্ঞের কারণে কারখানার ৪ হাজার শ্রমিকের কর্মজীবন ও তাদের পরিবারের জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সম্প্রতি সেনা প্রধান, ব্যবসায়ী ও শিল্প মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির নিরাপত্তার বিষয় নিশ্চিত করার কথা বলেছিলেন। রাজনৈতিক মতভিন্নতার কারণে মসজিদের মাইকে আহ্বান করে গণ-লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় একটি নৈরাজ্যে পরিবেশের ইঙ্গিত দেয়।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
শাপলা চত্বরে হতাহতের ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক