সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাজী সেলিমের নামে একাধিক মামলায় রয়েছে। দীর্ঘদিন তাকে নজরদারি রাখার পর ডিএমপির একটি গোয়েন্দা দল হাজী সেলিমকে আটক করেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বংশালের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তী সময়ে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।

/এবি/ইউএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম