সীমান্ত হত্যার বিচারের আহ্বান ছাত্র ফেডারেশনের

ঢাবি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১

স্বর্ণা দাসসহ সীমান্তে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র ফেডারেশন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিক কিশোরী স্বর্ণা দাসকে হত্যার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান তারা।

তারা বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা স্বাভাবিক নিয়মে পরিণত করা হয়েছে। পৃথিবীর আর কোনও সীমান্তে এ রকম মানুষ হত্যার নজির পাওয়া যাবে না। এমনকি হত্যাকাণ্ডের পর এ সব ঘটনার কোনও বিচারও হয়নি। ২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার ঘটনা পুরো পৃথিবীর নজরে এলেও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। এমনকি হাসিনা সরকারকে যথাযথ কূটনৈতিক প্রচেষ্টা চালাতেও দেখিনি আমরা।

এতে আরও বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এক মাস পেরোনোর আগেই আবার সীমান্তে হত্যাকাণ্ড চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। ১ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে স্বর্ণা দাসকে হত্যা করা হয়। আমরা অবিলম্বে স্বর্ণা দাসসহ এতদিন সংঘটিত সীমান্ত হত্যার বিচার দাবি করছি।

/আরকে/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম