টরন্টো রুটে যোগ হচ্ছে বিমানের আরেকটি ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো-ঢাকা রুটে আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে। এর ফলে ৩১ অক্টোবর থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিমানের জনসংযোগ শাখার মহা-ব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে মঙ্গল ও শনিবারে একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য উক্ত ফ্লাইটের টিকিট উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে।   

তিনি আরও বলেন, সম্মানিত যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল অ্যাপ, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সব সেলস সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনতে পারবেন।

/এনএসএস/আরআইজে/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
যুক্তরাষ্ট্রের পর কানাডার বিশ্বকাপ দল ঘোষণা
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম