সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ: আরও ২ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন জাহাঙ্গীর আলম (৪৮) ও বরকত উল্লাহ (২৩)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হলো।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।

নিহত জাহাঙ্গীর পিরোজপুরের কাউখালী উপজেলার আবেদ আলী হাওলাদারের সন্তান। বরকত উল্লাহর বাড়ি চট্টগ্রামে। তার বাবার নাম আইয়ুব আলী।

ডা. মো. তরিকুল ইসলাম জানান, জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ এবং বরকত উল্লাহর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ আরও দুই জন চিকিৎসাধীন। তাদের মধ্যে আল-আমি আইসিইউতে আছেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আনোয়ার হোসেনের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর দগ্ধ হাবির (৩৫)  ৯ সেপ্টেম্বর খায়রুল শেখ (২১) , ৮ সেপ্টেম্বর আহমেদ উল্লাহর (৩৮) মৃত্যু হয়।

গত ৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার এসএন করপোরেশন নামে জাহাজ ভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক।

/এআইবি/এবি/আর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী