কুমিল্লা ও ফেনীতে ৪০০ কৃষককে ধানের চারা দিলো আনসার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০

কুমিল্লা ও ফেনীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং কুমিল্লা দক্ষিণ উপজেলার লালবাগে আমন ধানের চারা বিতরণ করেন তিনি।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শনিবার সকালে ফুলগাজী উপজেলা কমপ্লেক্সে ২০০ কৃষকের মাঝে এবং পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে ১০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন। এরপর দুপুরে তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ‌্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের কৃষকদের দুর্দশা দূর করতে এ চারা আসন্ন আমন মৌসুমে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করেন আনসারের মহাপরিচালক। এ সময় তার সঙ্গে ছিলেন আনসারের কুমিল্লা রেঞ্জ কমান্ডার ও পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য।

উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা যখন বীজতলা তৈরির জমির অভাবে বিপর্যস্ত, তখন আনসার বাহিনী ব্রাহ্মণবাড়িয়া জেলায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে বীজতলা হতে চারা উৎপাদন করে ক্ষতিগ্রস্ত দুই জেলার কৃষকদের মাঝে বিতরণ করে। যার ফলে মোট ১০০ একর জমি আমন চাষের আওতায় আসে। পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক কৃষককে পুনর্বাসনের আওতায় আনার পরিকল্পনাও বাহিনীর রয়েছে। তাছাড়া ভালো ফলন নিশ্চিত করতে আনসার বাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে সার, কীটনাশক থেকে শুরু করে সবজি চাষের উপকরণও আগামীতে বিতরণ করা হবে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
আনসার-ভিডিপিকে আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
নেপালে বন্যায় নিহত ৯০০ ছাড়ালো, নিখোঁজ ৪৭০০
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?