‘বিএনপি’র সদস্য বলে হামলাকারীদের ধরছে না পুলিশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭

সন্ত্রাসীরা চাঁদা দাবি করে বাসায় ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করেছে দাবি করে প্রতিবাদ ও প্রতিকার চেয়েছেন ফিরোজ আশরাফ নামের একজন। এই দাবিতে জাতীয় প্রেসক্লাবে রবিবার (১৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছেন তিনি। তার দাবি, হামলাকারীরা বিএনপির সদস্য পুলিশ তাদের গ্রেফতার করছে না।

নিজেকে ভুক্তভোগী দাবি করে আশরাফ বলেন, গত ৫ আগস্ট ব্যক্তিগত রোশানলে পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম মৃধা, রিমানুল ইসলাম রিমু ও আকরাম সিকদারের নেতৃত্বে আমার বাড়িতে ধ্বংসলীলা চালানো হয়। তাদের নেতৃত্বে ৩০-৪০ জন লোক আমার বাড়িতে ঢুকে বসত ঘর ও আমার ভাড়াটিয়ার ৬টি ঘর, আমার বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটারের গোডাউন ঘর ভাঙচুর করে। আমার মাকে মারধর করে রক্তাক্ত জখম করে। ওই সময় থানার কার্যক্রম বন্ধ থাকায় আমরা সেনবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু সেনাবাহিনী আসার আগেই তারা চারটি কোম্পানির গোডাউনের তালা ভেঙে এবং ক্যাশে থাকা নগদ টাকা-পয়সা ও বাসার ট্রাংক ভেঙে স্বর্ণালঙ্কারসহ নগদ ৪০ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, এর পর আমরা হামলাকারী বিরুদ্ধে দুটি মামলা দায়ের করি। আদালত থানায় ২৪ ঘণ্টার মধ্যে এজাহার দায়েরের নির্দেশ দেন। কিন্তু তারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী হওয়ার তাদের পুলিশ গ্রেফতার করতে অপারগতা প্রকাশ করে। ফলে আমরা কোনও বিচার বা প্রতিকার পাচ্ছি না। তাই সাংবাদিকদের মাধ্যমে আমরা সংশ্লিষ্টদের সাহায্য কামনা করছি।

/এএইচএস/এফএস/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের