‘ভবিষ্যতে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে পুলিশিং করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেছেন, ‘৫ আগস্ট বা তার আগে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে ধারণা তৈরি হয়েছিল, তা নিরসনে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায়, সেটা করতে চাই আমরা।’

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

ডিসি ছালেহ উদ্দিন জানান, গত ৫ আগস্ট ও তার পূর্ববর্তী অনেক ঘটনাপ্রবাহের পরে অন্যান্য ডিভিশনের মতো থানার ওসি থেকে শুরু করে ডিসিদের নতুন সেটআপ এসেছে। পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে।

এরইমধ্যে বিভিন্ন থানায় অ্যান্টি-ক্রাইম মিটিং করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বসেছি। সবার মতামত নিয়ে তাদের আস্বস্ত করেছি, ভবিষ্যতে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে পুলিশিং করা হবে।’

তিনি বলেন, ‘যাতে আগে পুলিশের প্রতি মানুষের যে ধারণা ছিল, বিশেষ করে ডিএমপির ওয়ারী বিভাগে, সেখান থেকে বের হয়ে এসে সত্যিকার পুলিশিং করবো। জনগণ ও ছাত্রদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ও শান্তিপ্রিয় সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।’

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী