শহীদ মিনারে হয়ে গেলো শিশু রাতুলের জানাজা

ঢাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৪

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকালে বগুড়ায় পুলিশের গুলিতে আহত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ ইসলাম রাতুলের জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল সাড়ে ৫টায় হাসপাতাল থেকে পোস্টমর্টেম শেষে রাতুলের মরদেহ শহীদ মিনারে আনা হয়।

জানাজার আগে রাতুলের বড় ভাই আমির হামজা বলেন, স্বৈরাচার পতনের দাবিতে আহত হয়ে আমার ভাই আজ শাহাদাত বরণ করেছে। আপনারা তার জন্য দোয়া করবে। আমরা চাই সেই স্বৈরাচারকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে যেন শাস্তি দেওয়া হয়। যেসব পুলিশ এসব হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরও যেন এর চেয়ে নির্মম শাস্তি দেওয়া হয়, যেভাবে আমার ভাইকে আহত হয়ে ৪৫ দিন মৃত্যুর সঙ্গে লড়তে হলো।

রাতুলের মা রোকেয়া বেগম বলেন, আমার রাতুল অনেক সাহসী ছিল। অনেক চঞ্চল ছিল। আমাকে সব সময় বলতো এতো ভয় না পেতে, সেই রাতুলের শরীর গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে ওরা। তার পিঠ থেকে অনবরত রক্ত ঝরছিল।

জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন- লুৎফর রহমান, মাহিন সরকার, তরিকুল ইসলাম। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আল দ্বীন, জাকির হোসেন মঞ্জু ও আবু নাঈম।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় বগুড়ার শিশু শিক্ষার্থী জুনায়েদ ইসলাম রাতুল। দেড় মাসের বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলো সে। আজ ভোর ৫টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে রাতুল।

/আরআইজে/
সম্পর্কিত
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি