বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর পৃথক থানায় দায়ের করা হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, শাজাহান খান ও সাদেক খানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর মধ্যে সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর শেরেবাংলা নগর থানা ও তেজগাঁও থানার পৃথক দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে শাজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে তাদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত পরিবারের পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়েছিল।









