১৩ বছর পরও দুর্ঘটনার ক্ষতিপূরণ পাননি ঢাকা কলেজ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬

২০১১ সালে প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর ছেলে কাশিফ রেজা চৌধুরীর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন সাকিন। এরপর শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তিনি। এ ঘটনায় জামিলুর রেজা চৌধুরী তাকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘ ১৩ বছরেও তা পাননি বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি পূর্ণ ক্ষতিপূরণ, কাশিফ রেজা চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা, চিকিৎসাসহ তার পুনর্বাসন এবং সড়কে নিরাপত্তার দাবি জানিয়েছেন।

সাকিন বলেন, ২০১৩ সালের ২৬ এপ্রিল আমি ফুটপাতে হাঁটছিলাম। কাশিফ রেজা চৌধুরীর বেপরোয়া গাড়ি আমার শরীরে আঘাত করলে আমি ফুটপাতে আছড়ে পড়ি। গাড়ি টেনে নিয়ে আমাকে পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এতে আমি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ি। আঘাতের কারণে আমার শরীরের বাঁ পাশ অচল হয়ে যায়। আমি ঠিকমতো হাঁটতে পারি না। মাঝেমধ্যে আমার সারা শরীর কাঁপুনি দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনার পর জামিলুর রেজা চৌধুরী আমাকে চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু এসব প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেননি। তিনি শুধু আমাকে হাসপাতালের কয়েক দিনের বিল দিয়েছেন এবং একটি ব্যায়ামের সাইকেল কিনে দিয়েছেন।

তিনি আরও বলেন, আমার বাবা থানায় মামলা করতে গেলে বলা হয়, সবকিছু শেষ করে দেওয়া হবে। ১৩ বছর পেরিয়ে গেল, আজও আমি ন্যায়বিচার পাইনি। আমার মতো আরও অনেকে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন, আমরা ন্যায়বিচার চাই।’

/এনএআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম