বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে চাঁদাবাজি, ‘কারেন্ট জসিম’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২

রাজধানীর তেজগাঁয়ের বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজির অভিযোগে মো. জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কাওরান বাজারে পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, অভিযোগকারী মোহাম্মদ আবু মুছা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরীবে নেওয়াজ জেনারেটর অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ারের (আইডিপি) প্রকল্প পরিচালক পদে কর্মরত। তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধে ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয়। পরবর্তী সময়ে আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনন্দিন বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রেফতার জসিম তার সহযোগীদের নিয়ে আইডিপির তেজগাঁয়ের পূর্ব তেজতুরী বাজারের অফিসে গিয়ে বিদ্যুতের লাইন চালানোর জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ডিসি আরও বলেন, দাবি করা চাঁদা না দিলে প্রতিষ্ঠান ও কর্মরত কর্মচারীদের বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেয়। তাছাড়া জসিম আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ নেওয়া ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ২০ লাখ টাকা চাঁদা নিয়েছে। মোহাম্মদ আবু মুছা নামে একজন ভুক্তভোগী তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ঘটনার সত্যতা পাওয়ায় জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

 

/এবি/এমএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম