আরও এক হত্যা মামলায় গ্রেফতার আনিসুল-সালমান-নূর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭

রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এদিকে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামুন হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব-ইন্সপেক্টর মোরাদ খান। আর মামুন হত্যা মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান। পৃথক দুই মামলায় শুনানি শেষে ঢাকার অতিরিক্তি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আরেক মামলায় বলা হয়, গত ৫ আগস্ট দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে বিসমিল্লাহ ফ্যাশন ওয়ারের কর্মী মামুন গুলিতে নিহত হন। পরে গত ১৫ সেপ্টেম্বর রাত ১১টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। পরদিন ১৬ সেপ্টেম্বর হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি করে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় তাকে। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এবার তাকে মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতার দেখানো হলো।

/এআই/আরআইজে/
সম্পর্কিত
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
আখখেতে নারীর মরদেহ: একজন গ্রেফতার
সর্বশেষ খবর
পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ 
পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ 
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান