সেপ্টেম্বরে ৩১ ধর্ষণসহ ১৮৬ নারী নির্যাতন: মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৪

সেপ্টেম্বর মাসে ১৮৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ২১ জন কন্যাশিশুসহ ৩১ জন ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় সংগঠনটি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য নিয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) এই পরিসংখ্যান তুলে ধরে মহিলা পরিষদ।

সংগঠনটি জানায়, সেপ্টেম্বর মাসে ধর্ষণের শিকার ৩১ জনের মধ্যে মধ্যে ৫ জন কন্যাসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ৩ কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১ কন্যাশিশুসহ ৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ১১ জন কন্যাসহ ১২ জন। এর মধ্যে ৪ জন কন্যা উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ১ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৭ জন কন্যাসহ ২৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন, তারমধ্যে ১ জনের এসডিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

১ জন কন্যাসহ ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ২ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ১৬ জন। পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ২টি। ১ জন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।

৫ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৩ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও ২ জন কন্যার অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি। ১ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এছাড়া ৪ জন কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

/এসও/এফএস/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম