বেসরকারি পর্যায়ে মিডওয়াইফদের কাজের সুযোগ বাড়ানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ১৩:২৩আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৩:২৮

বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) জানিয়েছে, দেশে প্রায় ৯ হাজার মিডওয়াইফ বিশেষায়িত শিক্ষা নেওয়ার পরও বেকার। বেসরকারি পর্যায়ে তাদের কাজের সুযোগ করে দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএমএস আয়োজিত গোলটেবিল বৈঠকে এই দাবি জানানো হয়।

গোলটেবিল বৈঠকে সংগঠনের সভাপতি আসমা খাতুন মিডওয়াইফদের তথ্য তুলে ধরে বলেন, ‘মিডওয়াইফ হলো দক্ষ, প্রশিক্ষিত, বাংলাদেশ সরকার অনুমোদিত মা ও নবজাতক শিশু স্বাস্থ্য সেবা প্রদানকারী। একজন মা গর্ভধারণ পূর্ববর্তী পরিকল্পনা থেকে শুরু করে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসবপরবর্তী সময়ে মিডওয়াইফের সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য সেবাগ্রহণ করতে পারেন। বর্তমানে বাংলাদেশে ৭ হাজার ২৩০ জন লাইসেন্সপ্রাপ্ত মিডওয়াইফ রয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৫৫৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টারে কর্মরত।’

সংগঠনের সাধারণ সম্পাদক সংগীতা সাহা প্রেমা বলেন, ‘মা ও নবজাতক শিশুর মৃত্যুহার কমাতেই চিকিৎসা খাতে মিডওয়াইফদের প্রয়োজনীয়তা দেখা দেয়।’

বিএমএস’র সাবেক সহ-সভাপতি সৈয়দা মাহফুজা ঝুমু বলেন, ‘মিডওয়াইফদের উন্নয়নে তাদের শিক্ষার সুযোগ এবং কর্মপরিধি আরও প্রসারিত করার জন্য নীতি-নির্ধারণী পর্যায়ে মিডওয়াইফদের অন্তর্ভুক্ত করার দাবি যুক্তিসংগত। প্রায় ৯ হাজার মিডওয়াইফ বিশেষায়িত শিক্ষা গ্রহণ করার পরও বেকার হয়ে বসে আছেন। বেসরকারি পর্যায়ে মিডওয়াইফদের আরও বেশি করে কাজের সুযোগ করে দেওয়া উচিত।’

বিএমএস’র পক্ষ থেকে এরই মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার কাছে লিখিত আকারে দাবি তুলে ধরা হয়েছে বলে জানান বক্তারা।

গোলটেবিল বৈঠকে আরও ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব এহতেশাম, বিএমএস’র প্রজেক্ট ম্যানেজার শারমিন শবনমজয়া প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘দেশে কয়েকশ মব সন্ত্রাসের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে’
রাসায়নিক দুর্ঘটনা রোধে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম