সাংবাদিক সীমান্ত খোকনের মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ২২:৩১আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ২২:৩১

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এনটিভির সিনিয়র নিউজ এডিটর সীমান্ত খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানিয়েছেন।

শোকবার্তায় ডিএমপি কমিশনার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। কমিশনার বলেন, একজন পেশাদার, কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সীমান্ত খোকন দেশকে অনেক কিছু দিয়েছেন। সাংবাদিকতা পেশায় তিনি যে মান স্থাপন করেছেন তা নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

শোকবার্তায় ডিএমপি কমিশনার সীমান্ত খোকনের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

/এবি/এমএস/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি