শুক্রাবাদে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: স্বামীর পর মারা গেলেন স্ত্রীও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১৭:১৫আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২০:০৭

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে স্বামীর পর মারা গেলেন স্ত্রী নিপা বেগমও (৩০)। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।

বুধবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি‌।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিপা বেগমের শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। 

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে মারা যান নিপার স্বামী মো. টোটন মিয়া (৩৫)। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়ে ছিল।

গত ২৮ সেপ্টেম্বর ভোরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্যাসের চুলার আগুনে টোটন , নিপা ও তাদের ছেলে মো. বায়জিদ (৩) দগ্ধ হয়। বর্তমানে বায়জিদ চিকিৎসাধীন। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। 

ওইদিন দিন টোটনের শ্যালক নজরুল ইসলাম ও মামা জাকির হোসেন বলেন, ওই বাসাতে বেশ কিছুদিন আগে গ্যাস লিকেজ হয়। শনিবার ভোরে চুলা জ্বালাতেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা তিন জন দগ্ধ হন।

নিপা নরসিংদী রায়পুরা উপজেলার আবুল হোসাইনের মেয়ে সে। বর্তমানে শুক্রাবাদ পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি