ছাত্র আন্দোলনে হামলা

যুবলীগ নেতা গ্রেফতার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ অক্টোবর ২০২৪, ১৮:০৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৮:০৬

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় এজাহারনামীয় আসামি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) হাজারীবাগ থানা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।

রবিবার (৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকাল অনুমান ১১টায় ধানমন্ডির ২৭ নং রোডে মিনা বাজারের সামনে ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে সাহেদ আলী (২৭)সহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ বিষয়ে ভিকটিমের ভাই শরিফ গত ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা রুজু করেন। ওই মামলায় শাকিল হোসেন এজহারনামীয় আসামি।

তালেবুর রহমান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার মো. শাকিল হোসেন একজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলের ওপর অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় গুলিবর্ষণ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাসায় অবৈধ অস্ত্র রয়েছে। পরে  মধুবাজারের হাজী আক্তার হোসেন রোডের বাসায় অভিযান পরিচালনা করে ১টি পিস্তল, ১ রাউন্ড রিভলবারের গুলিসহ ১টি রিভলবার, ১ রাউন্ড ব্যবহৃত রিভলবারের গুলির খোসা, ২টি চাপাতি, ২টি বড় ছোরা ও ১টি রামদা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডির সাত মসজিদ রোডের আবাহনী মাঠের বিপরীত পাশে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে হাসনাইন আহমেদ নামে একজন নিহত হয়। ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু হয়। সেই মামলায়ও শাকিল হোসেন একজন এজহারনামীয় আসামি।

শাকিল হোসেনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পাশাপাশি নিয়মিত মামলায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম