অপরাধী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৪, ১৪:৪২আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৬:৫২

পুলিশের যারা অপরাধমূলক কাজে জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বিগত সময়ে যেসব পুলিশ অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোপূর্বে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের আমরা গ্রেফতারের চেষ্টা করছি।’

দুর্গাপূজা ঘিরে ঢাকা মহানগরীতে কোনও হামলার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জানামতে এমন কোনও আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনও ধরনের ঝুঁকি আমরা দেখছি না। আশা করি সবাই সুন্দরভাবে পূজা উদযাপন করবেন। তবুও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা নিশ্চিত কাজ করবো।’

পুলিশ সদস্যদের মনোবল ফিরেছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, ‘৬ আগস্টে পুলিশের অবস্থা এবং আজকের পুলিশের অবস্থা আপনারা (সাংবাদিক) বিচার করুন। পুলিশ কী অবস্থায় আছে। এক সময় পুলিশ কর্মবিরতি দিয়েছিল, তারাও কাজ শুরু করেছে। পুলিশ অনেক অ্যাকটিভ রোলে ফিরে এসেছে। পূজায় আমরা দৃঢ় মনোবল নিয়ে অর্পিত দায়িত্ব পালন করবো। এতে কোনও ব্যত্যয় ঘটবে না।’

সরকার পতনের আন্দোলন ও গত ৫ আগস্টে ঢাকাসহ সারা দেশে পুলিশ সদস্য হত্যার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে। যেসব জায়গায় ঘটনা ঘটেছে, সেসব জায়গায় পুলিশ কেস হয়েছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের