মোহাম্মদপুরে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

তিন ডাকাতের কাছ থেকে টাকা স্বর্ণালংকার আইফোন উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৪, ২১:১৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২১:২৮

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তিন ডাকাতকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) ও মো. মাসুদুর রহমান (৪৭)।

তাদের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার  উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলায় সরাসরি জড়িত তিন ডাকাতকে রবিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন এদিকে একই ঘটনায় র‌্যাব ৮ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ডাকাতির সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিন জন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে ডাকাতি হয়। মুখে মাস্ক লাগানো সেনাবাহিনীর পোশাক পরা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেন। এরপর তারা ওই ভবনের তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে।

ভুক্তভোগী আবু বকর বলেন, ডাকাতরা বাসায় ঢুকে আমার বৈধ অস্ত্র থানায় জমা দেইনি বলে অস্ত্র নিতে আসার কথা জানায়। অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা কোনও কথা না শুনে অস্ত্র খোঁজার নাম করে আলমারিগুলো খুলে তছনছ করে এবং টাকা স্বর্ণালংকার নেয়। পরে তারা ফ্ল্যাটের একপাশে আমার অফিসে যায় এবং একইভাবে অস্ত্র আছে বলে সিন্দুক ও আলমারি খুলে টাকা নিয়ে নির্বিঘ্নে চলে যায়। তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে ভোর সোয়া ৪টার দিকে বাসা থেকে বের হয়ে যায়।

আরও পড়ুন:

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৮, পাঁচ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

মোহাম্মদপুরে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

 

/কেএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম