মিরপুরে রাজন হত্যা

আওয়ামী লীগ নেতা শাহ আলম গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ অক্টোবর ২০২৪, ১৩:২১আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৩:২১

মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়জুল ইসলাম রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। 

সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শাহআলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহ আলম ৯৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন সেক্রেটারি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, রাজধানীর মিরপুর-১০ এলাকায় ভিকটিম ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় গত ১৬ আগস্ট  মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। 

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে ফয়জুল ইসলাম রাজন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত রাজনকে মিরপুর-৬ এলাকার ডাক্তার আজমল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়জুল ইসলাম রাজন হত্যায় জড়িত মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম