আন্দোলনে দোকান কর্মচারী হত্যা: দুই আ.লীগ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ২০:১৫আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২০:১৫

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বনশ্রী এলাকায় মুদি দোকান কর্মচারী মো. মিজানুর রহমান হত্যা মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ। তারা হলেন মৎসজীবী লীগের সভাপতি ও যুবলীগের সদস্য আব্দুর রহমান এবং বাংলাদেশ সড়ক পবিরহন শ্রমিক লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বনশ্রী এলাকার মুদি দোকান কর্মচারী মো. মিজানুর রহমান হত্যার ঘটনায় তার বাবা কামাল হোসেন গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মিজান গত ১৯ জুলাই বিকাল ৩টার দিকে দোকান খোলার জন্য বাসা থেকে বের হন। এ সময় বনশ্রী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গোলাগুলি চলছিল।

মিজান খিলগাঁও থানার বনশ্রী এলাকায় পৌঁছালে বাম পায়ে গুলিবিদ্ধ হন। প্রথমে গুলিবিদ্ধ মিজানকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্তপাত বন্ধ না হওয়ায় পরে তাকে দ্রুত আগারগাঁও পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মিজানুর রহমান হত্যায় জড়িত আব্দুর রহমান ও মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত ৩ অক্টোবর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান হত্যা মামলায় জড়িত অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজিজুল হক ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ওবায়দুল ইসলাম রানাকে গ্রেফতার করে পুলিশ।

/এবি/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি