প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ১৮:৩৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৮:৩৭

গত ১৫ সেপ্টেম্বর বাংলা ট্রিবিউনে ‘বিমানের ইতিহাসে নজিরবিহীন, অভিজ্ঞতা নেই তবু কান্ট্রি ম্যানেজার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

১৬ অক্টোবর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলামের সই করা প্রতিবাদ লিপিতে দাবি করা হয়— ‘একটি পদের অনুকূলে ৫ জন এবং পরবর্তী প্রতিটি পদের জন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে ৩ জন করে প্রার্থী বিদেশে বদলির জন্য সাক্ষাৎকারে ডাকা হয়। এছাড়া সাক্ষাৎকার গ্রহণের আগে প্রার্থীদেরকে স্পিকিং, লিসেনিং ও রাইটিং টেস্ট নেওয়া হয়। সাক্ষাৎকার বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং সবকিছু বিচার বিশ্লেষণ করে কাকে কোন স্টেশনে বদলি/পদায়ন করবেন, তা নির্ধারণ করে থাকেন। সে অনুযায়ী উল্লিখিত স্টেশনগুলোতে বদলি/পদায়ন করা হয়েছে। বদলি/পদায়নের তারিখে উল্লিখিত কর্মকর্তাদের চাকুরিকাল ছিল ৫ বছর ১০ মাস এর অধিক। অর্থাৎ উক্ত কান্ট্রি ম্যানেজারদের কারোরই বিমানে চাকুরির অভিজ্ঞতা ৫ বছরের কম নয়।

পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার অভিযোগ ভিত্তিহীন। যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই তাদেরকে পদায়ন করা হয়েছে।’

প্রতিবেদকের বক্তব্য

বিমানের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিমানের কান্ট্রি ম্যানেজারের ক্ষেত্রে এর আগে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু এবারই প্রথম মাত্র ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের কান্ট্রি ম্যানেজার করা হয়েছে। এছাড়াও প্রতিবেদক মার্কেটিং বিভাগের প্রধানের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তিনি নতুন যোগদানের কথা বলে পুরো বিষয়টি এড়িয়ে যান। প্রতিবেদনে দীর্ঘ অভিজ্ঞসম্পন্ন মার্কেটিং বিভাগের কর্মকর্তারা যে বঞ্চনা বা বৈষম্যের শিকার হয়েছেন, সেটিও প্রতিফলিত হয়েছে।

/ইআইএ/এপিএইচ/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের