ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ২৩:৫৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ২৩:৫৫

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সচিব ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এডিপি পর্যালোচনা সভা বুধবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি এবং প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আইএম‌ইডির সূত্র অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় অগ্রগতি আগস্ট ২০২৪ পর্যন্ত ২ দশমিক ৫৭ শতাংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অগ্রগতি ১১ দশমিক ৬৭ শতাংশ বলে সভায় উল্লেখ করা হয়।

ড. মো. মুশফিকুর রহমান বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অগ্রগতি জাতীয় অগ্রগতি তুলনায় বেশি হলেও তাতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। চলমান প্রকল্পগুলোর মধ্যে বেশ কয়েকটি বরাদ্দের অভাবে বন্ধ রয়েছে, বরাদ্দ পাওয়া গেলে সেগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা বলতে গিয়ে সচিব বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সকল প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ২০ শতাংশ। তিনি সততা এবং নিষ্ঠার সঙ্গে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চারটি দফতরে ২০২৪-২৫ অর্থবছরে মোট ৯টি প্রকল্প রয়েছে, তার মধ্যে বিটিসিএল পাঁচটি, টেলিটক বাংলাদেশ লিমিটেডের একটি, ডাক অধিদফতরের দুটি এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি একটি প্রকল্প রয়েছে— যেগুলোর বরাদ্দের ভিত্তিতে আর্থিক অগ্রগতি (স্ব অর্থায়নসহ) সর্বমোট ১১ দশমিক ৬৭ শতাংশ।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দফতর ও সংস্থার প্রধান এবং প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সবশেষ অগ্রগতি তুলে ধরেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
বিলুপ্তির পথে কম খরচে বার্তা পাঠানোর পোস্টকার্ড  
ডাক বিভাগের প্রধান লক্ষ্যের কথা জানালেন ফকির মাহবুব আনাম
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র নতুন ব্যান্ডউইডথ কিনতে বিশেষ বোনাস অফার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম