অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা ৪ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ১৬:০৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৬:২৬

রাজধানীর শান্তিনগরে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে লিজা আক্তার নিহতের ঘটনায় করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এ মামলায় জুয়েল রানা ৪১ নম্বর এজাহারনামীয় আসামি।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

462546758_890935309322221_4645299116542417351_n এরআগে মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার পুলিশ পরিদর্শক পায়েল হোসেন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী দিনের ৪ রিমান্ড মঞ্জুর করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত থাকাকালীন তাকে গতকাল গ্রেফতার করে পুলিশ।

গত ৫ সেপ্টেম্বর নিহতের পিতা মো. জয়নাল শিকদার বাদী হয়ে রমনা থানায় শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই রমনা থানাধীন শান্তিনগর মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালীন বাসার বারান্দায় আসেন লিজা আক্তার। এসময় এলাকার আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে লিজার পেটে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে গত ২২ জুলাই বিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী