ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪, ১৯:২৭আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৯:২৭

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা-পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টায় মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বাড্ডা থানা সূত্রে জানা গেছে, গুলশান থানা এলাকায় ২০২১ সালের ২৫ নভেম্বর এক নারীকে ধর্ষণের ঘটনায় ২৯ নভেম্বর গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই দিনই অভিযুক্ত বাবুকে গ্রেফতার করে আদালতে পাঠায় গুলশান থানা-পুলিশ।

পরে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায় বাবু। মামলাটি তদন্ত শেষে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ৩০ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে গুলশান থানা-পুলিশ। পরবর্তী সময়ে মামলাটির বিচার কাজ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০৮ আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক