পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে গুম সংক্রান্ত কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে। রবিবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদের সই করা এ দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ (অ্যাক্ট নম্বর- ৬১৯৫৬) এর সেকশন ১০ এ এর সাব সেকশন (১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অ্যাক্টের অধীন বিগত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন দিয়ে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে উক্ত অ্যাক্টের সেকশন ১০এ উল্লিখিত ক্ষমতা অর্পণ করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ (অ্যাক্ট নং- ৬ ১৯৫৬ এর সেকশন ৫ এর সাব সেকশন (১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অ্যাক্টের অধীন বিগত ১৫ সেপ্টেম্বর জারী করা প্রজ্ঞাপন দিয়ে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ক্ষেত্রে উক্ত অ্যাক্টের সেকশন ৫ এর সাব সেকশনস (২), (৩), (৪), (৫) এবং (৬) প্রযোজ্য করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। কমিশনের প্রধান মনোনীত হয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী। ২৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে এই কমিশন গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন-








