রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতিকে হিজাব পরিধান, তদন্ত কমিটি করবে ঢাবি

ঢাবি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ০৯:০৯আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১০:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব পরিয়ে দিয়েছে একদল অজ্ঞাত যুবক। এ ঘটনায় সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে ভাস্কর্যে হিজাব পরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন যুবক মাস্ক পরে বাইকে করে এসে ভাস্কর্যে হিজাব পরিয়ে দ্রুত চলে যায়। তবে তারা কারা, সেই পরিচয় জানা যায়নি। পরে রাতে বিষয়টি জানতে পেরে প্রক্টরিয়াল টিম ও সহকারী প্রক্টর গিয়ে হিজাব সরিয়ে ফেলেন।

সোমবার (২১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, রাতেই আমাদের টিম গিয়ে হিজাব সরিয়ে ফেলেছে। আর কারা কেন কী জন্য এটা করেছে, সেটি খুঁজে বের করতে আমাদের একটি তদন্ত কমিটি করা হবে।

তদন্ত কমিটি কবে হবে জানতে চাইলে তিনি জানান, আজ বিকালের মধ্যেই সেটি করা হবে এবং সবাইকে জানিয়ে দেওয়া হবে।

/এনএআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
৬ নবজাতকের মৃত্যু: নজরদারিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের