সরকারের বিরোধিতা করিনি, সমালোচনা করেছি: জেড আই খান পান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪, ১৩:২৪আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৩:২৪

সরকারের বিরোধিতা নয়, কিছু ভুল পদক্ষেপ বা ভুল কার্যক্রমের সমালোচনা করেছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্না।

একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের পর সোমবার (২১ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, ওই মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাকে জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আহসানুল করীম, এম কে রহমান, মোহাম্মদ হোসেন ও শিশির মনির।

আদেশের পর আইনজীবী আহসানুল করিম বলেন, ‘তাকে (জেড আই খান পান্না) সম্পূর্ণভাবে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। আমি মনে করি না, রাষ্ট্রে যারা ক্ষমতার সঙ্গে জড়িত, তাদের এখানে কোনও প্রভাব আছে। অতি উৎসাহী ব্যক্তি এ মামলাটা করেছেন। জেড আই খান পান্না কোটাবিরোধী আন্দোলনে, ছাত্রদের পক্ষে সবসময় ফ্রন্টলাইনার ছিলেন। সবসময় তৎকালীন সরকারের সমালোচনা করেছেন।’   

জেড আই খান পান্না বলেন, ‘আমি যতোটুকু খোঁজ পেয়েছি, এই যে মামলাটা হলো, এটা মুলাদীর (বরিশাল) লোকাল পলিটিকস। সেখানে একজন আইনজীবীও আছেন দুর্ভাগ্যবশত। পঙ্কজ দেবনাথের (সাবেক সংসদ সদস্য) বিরুদ্ধে বাদীর কিছু অভিযোগ ছিল। তাকে বলছে, পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে মামলা হবে। বাদী লেখা পড়া কিছু জানে না। ওখানে কী কী নাম ঢুকিয়েছে, আর সে সাইন দিয়ে আসছে, এটা শুনেছি। সত্যি-মিথ্যা আমি জানি না। মুলাদীর রাজনীতি বা বৃহত্তর বরিশালের রাজনীতির সঙ্গে আমার সম্পর্ক নেই। সারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমার সম্পর্ক। বাংলাদেশের সার্বভৌমত্বের রাজনীতির সঙ্গে সম্পর্ক। যদিও আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই।’

সরকারের বিরোধিতা যেটা করছিলেন, সেটা এখনও চালিয়ে যাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের বিরোধিতা করি নাই, কিছু ভুল পদক্ষেপ, ভুল কার্যক্রমের সমালোচনা করেছি।’

গত ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় ওই মামলা হয়। মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি।

/বিআই/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের