বন্দি বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে আদালতে স্বজনেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ অক্টোবর ২০২৪, ১৭:৫২আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৭:৫২

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে আদালতে মানববন্ধন করেছেন স্বজনেরা। এ সময় আসামিপক্ষে আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ এলাকায় এ মানববন্ধন করেন তারা।

বিডিআর সদস্যদের মুক্তির জন্য তাদের পরিবারের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত স্বজনেরা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের নীল ষড়যন্ত্রের পরিকল্পনার অংশ হিসেবে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় বিনা বিচারে ১৬ বছর যাবত নিরাপরাধ বিডিআর সদস্যদের কারাবন্দি করে রেখেছে। তাদের মুক্তির ব্যবস্থা করতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

স্বজনদের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার নীল নকশার অন্যতম অংশ এবং প্রথম গণহত্যা ছিল পিলখানা হত্যাকাণ্ড। যার দায় চাপানো হয়েছে নিরাপরাধ, নিরীহ বিডিআর সদস্যদের ওপর। যার ফলে ভিখারি হয়েছে হাজারও পরিবার। এছাড়া হত্যা মামলায় বেকসুর খালাস প্রাপ্ত এবং বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষ হয়েছে ৫০০ নিরাপরাধ বিডিআর সদস্যদের।

শুধুমাত্র ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের নাটকীয়, প্রহসনমূলক, বিস্ফোরক মামলার কারণে ১৬ বছর যাবৎ বিনা বিচারে কারাগারে মানবেতর জীবন যাপন করছেন তারা। কারাগারে ৫৬ জন নিরাপরাধ বিডিআর সদস্য বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন এবং বর্তমানে অনেকেই বার্ধক্যজনিত শারীরিক ও মানসিক সমস্যায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুই দিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী