নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলসহ ১৭ জন খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৪, ১৬:০৬আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৬:০৬

রাজধানীর গুলিস্তানে বাস পুড়িয়ে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ ১৭ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার (২৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ আসামিদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাসের রায় দেন।

হাবীব উন নবী খান সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে আদালতে একজন সাক্ষ্য দেন। দীর্ঘদিন আদালতে সাক্ষী না আসায় আদালত আজ (২৩ অক্টোবর) সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে রায় ঘোষণা করেন বিচারক।

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর গুলিস্তান এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল থেকে যাত্রীবাহী বাসে আগুন দেয়। এতে তাৎক্ষণিক বাসের চালক, হেলপার ও যাত্রীরা বাস থেকে নেমে রক্ষা পায়। এ ঘটনায় পল্টন থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত একটি মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

/এনএইচ/এফএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী